সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই

দূরবীণ নিউজ প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের অবসরপ্রাপ্ত মিউনিসিপ্যাল বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও গতকাল বুধবার (২০ আগস্ট) শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বিচারকাজের নানা আইনি মারপ্যাঁচের মধ্যেও দয়া আর মানবিকতা দেখিয়ে কোটি কোটি মানুষের হৃদয় কেড়েছিলেন তিনি।

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর বয়স হয়েছিল ৮৮ বছর। ক্যাপ্রিওর মৃত্যুর খবর তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে জানানো হয়। বলা হয়, প্যানক্রিয়াটিক (অগ্ন্যাশয়) ক্যানসারের সঙ্গে দীর্ঘ ও সাহসী লড়াই শেষে তিনি শান্তিতে মারা গেছেন।

ক্যাপ্রিও এমন এক বিচারক ছিলেন, যিনি শুধু আইন প্রয়োগ করতেন না; বরং সহানুভূতির সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেন। তিনি সাধারণত যেসব মামলা দেখতেন, সেগুলো অনেক সময় ছোটখাটো নিয়ম লঙ্ঘন বা ট্রাফিক–সংক্রান্ত হতো। কিন্তু সেসব মামলাতেও মানুষের ব্যথা, সমস্যা ও পরিস্থিতি বোঝার চেষ্টা করতেন ক্যাপ্রিও।

ক্যাপ্রিও তাঁর আদালতকক্ষকে এমন এক স্থান হিসেবে বর্ণনা করতেন; যেখানে মামলাগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার পাশাপাশি বিচারের মুখোমুখি হওয়া মানুষও সহমর্মিতা পেয়ে থাকেন। বিচারকালে টিকিট (জরিমানার টিকিট) বাতিল করে দেওয়ার জন্যও পরিচিত ছিলেন তিনি।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12