সর্বশেষঃ
ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে এবার এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার আবেদন জমা ঢাকার দুই সিটিতেই মেয়র প্রার্থী থাকবে খেলাফত মজলিসের : মাহবুবুল হক সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নয়াপল্টন- মানিক মিয়ায় ছিলেন,তারেক রহমান ষড়যন্ত্রকারীরা আর গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না : তারেক রহমান ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

বাসস’র টেলিফোন ইনচার্জ খালিদের মৃত্যুতে আরেফিন সিদ্দিক’র শোক

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন ইনচার্জ মো. খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি)এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরেফিন সিদ্দিক খালিদ হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি বলেন, খালিদের মৃত্যুতে খালিদের পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়। তিনি তার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানান।

বাসস’র কর্মকর্তা খালিদ বুধবার দুপুর পৌনে ২টার দিকে ডেমরা থানার ডগাইর পূর্ব পাড়ার বাসা থেকে মোটরসাইকেল যোগে অফিসে যাবার পথে রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তার মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

নিহত খালিদের স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রয়েছে। তার বয়স হয়েছিল ৫৫ বছর। এ বিষয়ে গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।/সূত্র বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12