সর্বশেষঃ
ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বাণিজ্য মন্ত্রণালয় কোরবানির চামড়া সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবছর কোরবানির চামড়া সংরক্ষণে নজিরবিহীন নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানিকৃত পশুর চামড়া নিয়ে যাতে কোনো-ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্যই এ নেটওয়াকিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। খবর বাসস।

এই নেটওয়ার্কিংয়ের আওতায় চামড়া-সংক্রান্ত বিষয়ে দেশের সকল জেলা প্রশাসনকেও সম্পৃক্ত করা হয়েছে। ‘সমন্বিত নেটওয়াকিং’ কোরবানির পশুর চামড়া লবণ-মাখিয়ে সংরক্ষণ করার ওপর জোর গুরুত্ব দিচ্ছে। অপরদিকে চামড়া-সংক্রান্ত সকল বিষয়ে তদারকির জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তারা দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আগামীকাল থেকে পরিদর্শন করা শুরু করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (আমদানি) এইচ এম শফিকুজ্জামান আজ শনিবার বিকেলে বাসস প্রতিনিধির সাথে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন। তিনি আজ শনিবার কাঁচা চামড়া কেনা-বেচা সংক্রান্ত সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ে চালুকৃত ‘কন্ট্রোল সেলের’ দায়িত্বে ছিলেন।

এইচ এম শফিকুজ্জান বলেন,‘ তাৎক্ষনিকভাবে কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পাওয়া না গেলে চামড়ায় লবণ মাখিয়ে সংরক্ষণ করতে হবে। লবণ-মাখানো চামড়া এক থেকে দেড় মাস সুন্দরভাবে রাখা যায়।’ দেশের মাদ্রসাগুলোতেও এই পদ্ধতিতে চামড়া সংরক্ষণের আহবান জানিয়ে তিনি বলেন, সকলেই লাভবান হবে। কেননা, মন্ত্রণালয় ইতোমধ্যে লবণ-মাখানো কাঁচা-চামড়া রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে।

তিনি জানান, তিনিও চামড়া-সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য রোববার রাজশাহী যাচ্ছেন।
চামড়া-সংক্রান্ত অভিযোগ পেয়েছেন কিনা তা জানতে চাওয়া হলে যুগ্ম-সচিব (আমদানি) বলেন, তারা প্রতি মিনিটে ৪/৫ টি করে অভিযোগ পাচ্ছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের ‘কন্ট্রোল সেল’ গতকাল শুক্রবার থেকে খোলা হয়েছে।
এদিকে, পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে আজ রাজধানীসহ সারাদেশে বিপুল-সংখ্যক পশু কোরবানি দেওয়া হয়েছে। রাজধানীতে ঢাকা দক্ষিণ ও উত্তর উভয় সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়াও বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লার রাস্তায় আজ সকাল ৯টা থেকেই ধর্মপ্রাণ মুসল্লীদের মহান আল্লাহর নৈকট্য-লাভের আশায় পশু কোরবানি করতে দেখা যায়।

তবে, কোরবানির পর কোরবানির পশুর চামড়া বেচা-কেনায় ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের মধ্যেই এক-ধরনের শৈথিল্য লক্ষ্য করা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দামে চামড়া কেনায় আগ্রহ দেখায়নি ক্রেতারা। ঢাকায় লবণমাখানো কাঁচা চামড়ার দর বর্গফুট প্রতি ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও এ দামে চামড়া কেনার তেমন সাড়া মিলেনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12