সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

বাণিজ্যিকভাবে নৌবাহিনী যুদ্ধজাহাজ তৈরির আশাবাদী প্রধানমন্ত্রী

দূরবীন নিউজ ডেস্ক :
বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে বাণিজ্যিকভাবে যুদ্ধজাহাজ নির্মাণ করতে পারবে এবং এভাবে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌবাহিনীর সদস্যদের একটি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন। খবর ইউএনবি’র।

রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৭/এ ব্যাচ ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৯/ব্র্যাভো ব্যাচের কমিশন লাভ উপলক্ষে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০১৯ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী আগামী দিনে যুদ্ধজাহাজের বাণিজ্যিক প্রস্তুতকারক হতে পারবে। ফলে দেশের প্রযুক্তিসমূহ আরো উন্নত হবে, যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। এটি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিশ্বে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।’

এ সময় শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

সেইসাথে যথাযথ নেতৃত্ব ও ত্যাগের সাথে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বানও জানান সরকার প্রধান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12