সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু

দূরবীন নিউজ ডেস্ক :

নারিকেলের বিষাক্ত তাড়ি খেয়ে ফিলিপাইনে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নারিকেলের বিষাক্ত তাড়ি খাওয়া অসুস্থ ৩ শতাধিক লোককে ওই দেশের হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) অসুস্থ ওই লোকদের মধ্যে ১১ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে বিবিসির বাংলা নিউজে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লোকজন ক্রিসমাস পার্টি উদযাপনকালে নারিকেলের তাড়ি খেয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ।

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার দক্ষিণের দুটি প্রদেশ, লাগুনা ও কেজোনে এসব ঘটনা ঘটে। সবাই লাম্বানোগ নামের স্থানীয়ভাবে জনপ্রিয় একটি তাড়ি পান করেছিলেন। ফিলিপিন্সে ছুটির দিন ও উৎসবগুলোতে এ পানীয়টির ব্যবহার ব্যাপক।

লাগুনার রিজাল শহরে বৃহস্পতিবার ও রোববার অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে।

ফিলিপিন্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহামারী-সংক্রান্ত বিভাগ এক বার্তায় জানায়, ‘এদের সবার লাম্বানোগ খাওয়ার করুণ ইতিহাস ছিল।

জন্মদিনের উৎসব ও অবসরের পানীয় হিসেবে কিছু লোক এটি কিনেছিল, অন্যদের বড়দিন উপলক্ষে স্থানীয় কর্মকর্তারা পানীয়টি দান করেছিল।’

ফিলিপিন্সে লাম্বানোগের অনিয়ন্ত্রিত উৎপাদন ও বিক্রি প্রচলিত আছে। কখনও কখনও পানীয়টি অবৈধভাবে তৈরি করে তার সঙ্গে মিথানলের মতো বিপজ্জনক অন্যান্য উপাদানও যোগ করা হয়।

দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন এ বিষয়ে সতর্কতাও জারি করেছিল। গত বছর লাম্বানোগ পানে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12