সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ফরিদপুরে চাঁদাবাজী বন্ধে পুলিশের  কাছে নগরকান্দা চেয়ারম্যানের আবেদন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান কাজী শাহজামান বাবুল গত ৬ ই জুন ঢাকা রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শকের নিকট তালমার মোড় এলাকার মহাসড়কে স্থানীয় কিছু চাঁদাবাজ সন্ত্রাসীদের চাদা বন্ধের জন্য আবেদন করেছে ।

তার আবেদনে উল্লেখ করা হয় , নগরকান্দা উপজেলার তালমার মোড় একটি ঐতিহ্যবাহী স্থান । এ স্থান থেকে প্রতিদিন শত শত জনগন দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন । তারই ধারাবাহিকতায় অনেক টেম্পু , মাহেন্দ্র , ইজিবাইক ও দুরপাল্লার বাস চলাচল করে । এ সকল যানবাহন হতে এলাকার কিছু সন্ত্রাসী , চাঁদাবাজরা নিয়মিত চাঁদাবাজি করে আসছে ।

যার ফলে এলাকার মানুষের ভিতর বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে । এ চাঁদাবাজির কারণে এলাকার যে কোন সময় বড় ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে । যার ফলে এলাকার আইন শৃঙ্খলার চরম অবনতির আশংকা রয়েছে ।

আবদনে তিনি আরো উল্লেখ করেন , প্রধানমন্ত্রী চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন । কারণ চাঁদাবাজ কোন দলের হতে পারে না । তাই সোনার বাংলা গড়তে তালমার মোড়ে চাঁদাবাজি বন্ধের জন্য এবং অপরাধীদের গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান ।

ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, এখন পর্যন্ত কোন অভিযোগের কাগজ পাইনি। পেলে যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য , ঢাকা রেঞ্জের স্মারক নং ২৯০ /এস তারিখ — ৬/৬/২৪ ইং । রিসিভ নং ১৫১৭, তারিখ — ৯/৬/২৪ ইং । ঢাকা রেঞ্জের ডিআইজি ফরিদপুরের পুলিশ সুপারকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12