সর্বশেষঃ
প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ফজিলাতুন্নেছা মুজিব নীরবে বাঙালি জাতির স্বাধীনতার জন্য কাজ করেছেনঃ ডিএসসিসি মেয়র তাপস

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক অনন্য-অসাধারণ মহীয়সী নারী। তিনি নীরবে-নিভৃতে বাঙালি জাতির স্বাধীনতার জন্য কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৮ আগস্ট) বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ মন্তব্য করেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রচারবিমুখ ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছায়ার মতো আগলে রেখেছিলেন। তাঁর স্বামী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যতদিন কারাগারে ছিলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নিবেদিতভাবে নীরবে-নিভৃতে বাঙালি জাতিকে সুসংগঠিত করে বাঙালির স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম এগিয়ে নিয়ে চলে ছিলেন।

তাঁর অবদান আসলে সেভাবে প্রকাশিত হয়নি। কিন্তু আজ আমরা ইতিহাস থেকে অনেক কিছুই জানতে পারি। তিনি না হলে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এত বিশাল অর্জন সম্ভব নাও হতে পারতো।

৯০তম জন্মবার্ষিকীতে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, তিনি তার পরিবারকে যেমনি আগলে রেখেছিলেন তেমনি বাঙালি জাতিকে একটি পরিবারের মতোই আগলে রেখেছিলেন।

এ সময় ডিএসসিসি মেয়রের সাথে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12