সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায়

দূরবীণ নিউজ ডেস্ক :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সাড়ে ১০টার পর শেখ হাসিনাকে বহনকারী বিশেষ হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় অবতরণ করে। খবর বিভিন্ন গণমাধ্যমের।

আওয়ামী লীগের ২১ তম কাউন্সিলে ফের সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম টুঙ্গিপাড়া সফর। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতেই বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় যান।

এর আগে সকাল ৭টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের মিডিয়া সেন্টারের সামনে থেকে রওনা হন। তারা সড়ক পথে ৬টি বাসে করে যাত্রা করেন টুঙ্গিপাড়ার উদ্দেশে।

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নতুন কমিটির। পরে সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া আগের ঘোষণা অনুযায়ী, নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও হয় সেখানে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোপালগঞ্জে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার সর্বত্র তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12