সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

পি কে হালদারসহ ১২৯ জনকে ২৪ ও ২৫ মে হাইকোর্টে তলব

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বহুল আলোচিত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ১২৯ জনকে আগামী ২৪ ও ২৫ মে সশরীরে হাজির হবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ থেকে জারি করা আদেশে আগামী ২৪ ও ২৫ মে পিকে হালদারসহ ১২৯ জনকে তলব করা হয়েছে।

হাইকোর্ট একইসঙ্গে এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেন নির্দেশ দেয়া হবে না তার জবাব চেয়ে রুল জারি করেছেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১২৯ জনকে আগামী ২৪ ও ২৫ মে হাইকোর্টের উক্ত বেঞ্চে হাজির হতে বলা হয়েছে।

এরআগে গত ১৬ মার্চ হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই বিষয়ে আদেশ জারি করেছিলেন। ওই আদেশের বিস্তারিত লিখিত অনুলিপি আজ প্রকাশিত হয়েছে। ওই আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন গণমাধ্যমকে জানিয়েছেন, ইন্টারন্যাশনাল লিজিং থেকে নেওয়া ১৮০০ কোটি টাকা ফেরত না দেওয়ায় তাঁদেরকে তলব করা হয়েছে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12