সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসলো

দূরবীণ নিউজ ডেস্ক :
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসানো হলো। এর ফলে সেতুর ৪২০০ মিটার দৃশ্যমান হয়েছে।
২০ ও ২১ নম্বর পিয়ারে সেতুর মাঝামাঝি স্থানে ৪-বি আইডি নম্বরের স্প্যানটি বসানো হয়। পিয়ার দুটির একটি মুন্সীগঞ্জের লৌহজং এবং অপরটি মাদারীপুরের শিবচরের প্রশাসনিক এলাকায় অবস্থিত।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত কলেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ আব্দুল কাদের । তিনি বলেছেন, কন্সট্রাকশন ইয়ার্ডে থাকা ৩৯টি স্প্যানের মধ্যে ২৮টি স্প্যান বসানো হলো। আরো চারটি স্প্যান প্রস্তুত আছে এবং বাকিগুলো তৈরির কাজ চলছে। অন্যদিকে, চীনে থাকা দুটি স্প্যানের কিছু অংশ জাহাজে করে বাংলাদেশের পথে রওনা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের এবং তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ভাসমান ক্রেন তিয়ান-ই তে করে নির্ধারিত পিয়ারের কাছে নেয়া হয়। ২৭তম স্প্যান বসানোর ১৪ দিন পরে ২৮তম স্প্যান বসানো হলো। ২৯তম স্প্যান চলতি মাসের শেষ সপ্তাহে বসানোর সিডিউল রয়েছে।

জানা গেছে, মূল সেতু নির্মাণে যেখানে সাড়ে চার হাজার কর্মী নিয়োজিত সেখানে করোনাভাইরাসের প্রভাবে প্রায় ৭০ ভাগ কর্মী কাজে আসতে পারছে না। তবে, সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে এখনো কাজ করছে প্রায় দেড় হাজার কর্মী। একটি স্প্যান বসানোর কাজে প্রায় দেড় শ’ কর্মীর প্রয়োজন হয় এবং তাদের বেশিরভাগ টেকনিশিয়ান, সাধারণ শ্রমিক নয়।

প্রকৌশল সূত্রে জানা গেছে, সেতুর ৪২টি পিয়ারের সবগুলোর কাজ শেষ। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি (এমবিইসি) এবং নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12