সর্বশেষঃ
প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
বিদ্যুৎস্পৃষ্টে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শীলমুদ গ্রামে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, শহীদ মাওলানা বাড়ির আব্দুর রহিম (৫৫), ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) ও মো. শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)।

বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন অর রশীদ বলেন, জমিতে থাকা পল্লি বিদ্যুতের লোহার পিলার বিদ্যুতায়িত হয়ে জমিতে থাকা পানি বিদ্যুতায়িত হয়। সন্ধ্যার দিকে আব্দুর রহিম নিজের ধানক্ষেতে নামলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করতে গিয়ে একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান মিরন আরও জানান, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12