সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

দেশের জনগণ খালেদা জিয়াকে  সার্বভৌমত্বের প্রতীক মনে করে : বিএনপি মহাসচিব

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক মনে করেন।

খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তি উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন তিনি ।

সবাবেশে আরো উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা দ‌ক্ষিণ ও উত্ত‌র সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন, তা‌বিথ আওয়াল প্রমুখ।

ফখরুল বলেন, বেগম খা‌লেদা জিয়া তার সমস্ত রাজ‌নৈ‌তিক জীবন জনগণের জন্য উৎসর্গ করেছেন। এদেশের মানুষ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক মনে করে, তাকে নিয়ে স্বপ্ন দেখে।

বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে এক‌টি মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাব‌ন্দি ক‌রে রাখা হ‌য়ে‌ছে বেগম জিয়া‌কে। তি‌নি অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ আটক করে রাখা হয়েছে।

তিনি ব‌লেন, সরকার আইনে বিশ্বাস করে না। তারা সংবিধান কেটেকুটে তছনছ করে দিয়েছে। মানুষের অধিকার কেড়ে নিয়েছে এবং আজকে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। আমরা যুদ্ধ করে যে চেতনার মাধ্যমে দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলাম। এই সরকার তার সব‌কিছু ধ্বংস ক‌রে‌ছে।

শুধু তাই নয়, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তছনছ করে দিয়েছে। আপনারা জানেন, বিচার বিভাগের কোনো স্বাধীনতা আজ নেই। যে দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ থেকে তাড়িয়ে দেয়া হয়, পরে তার নামে মামলা টু‌কে দেয়া হ‌য়ে‌ছে।

তিনি ব‌লেন, আজকে অর্থনীতির সব সূচক একদম নিচের দিকে নামিয়ে দিয়েছে। কথাটা আমার নয়, কথাটা অর্থমন্ত্রীর। তিনি একদিন আগে পার্লামেন্টে বললেন সবকিছু সূচক ঊর্ধ্বমুখী তারপরের দিন বল‌লেন অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ। এ কথা বলার পর তার চাকরি থাকার কথা না। আজ সত্য কথা বের হয়ে গেছে। আজকে গার্মেন্টস গুলোর অবস্থা খুবই খারাপ।

‌বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, আজ দে‌শে লুটপাট চল‌ছে। সেজন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পে‌ট্টো‌লের দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আজ। দেশ প‌রিচালনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে জা‌নি‌য়ে মির্জা ফখরুল ব‌লেন, এই রাষ্ট্রকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তারা ব্যর্থ হ‌য়ে‌ছে।
কারণ তারা দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত। নিজেদের দুর্নীতির কারণে ঢাকার নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির কারণে ছাত্রলীগের প্রেসিডেন্ট সে‌ক্রেটা‌রি দুজনকে পদত্যা‌গে বাধ্য হয়েছে।

‌তি‌নি ব‌লেন, আজকে ভিন্নপথে ছদ্মবেশে তারা একদলীয় শাসন, বাকশাল প্রতিষ্ঠা করেছে। ‌দে‌শের মানুষ আজ আমাদের স্বপ্ন, আমাদের প্রিয় নেতাকে মুক্ত দেখ‌তে চায়। আন্দোলনের মধ্য‌দি‌য়ে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে আমা‌দের।

সিটি করপোরেশন নির্বাচন বাংলাদেশের মানুষ বয়কট করেছে। মাত্র ২৯ শহাংশ ভোট দি‌য়ে জনগ‌ণের প্র‌তি‌নি‌ধি হওয়া যায় না। সব কিছুর নিয়ম আছে। ৫০ শতাংশের নিচে ভোট পড়লে নির্বাচন সম্পন্ন হয় না। আপনারা ব্যর্থ হয়েছেন। এই নির্বাচন বা‌তিল করে নির্দলীয় ও নির‌পেক্ষ ক‌মিশ‌নের মাধ্য‌মে পুনরায় নির্বাচ‌নের ব্যবস্থা ক‌রেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12