সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

দুদকের মামলায় ফালুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে বিচারিক বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১ ফেব্রæয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) রহিমা খাতুন সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়।

মামলায় তার স্ত্রী মাহবুবা সুলতানাও আসামি ছিলেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। যার কারণে দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে।

পরবর্তীতে হাইকোর্ট ফালুর মামলা খারিজ করে দেন এবং স্ত্রীর মামলা গ্রহণ করে অব্যাহতির আদেশ দেন। ফলে ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটিতে ফালু পলাতক থাকা অবস্থায় অভিযোগ গঠন করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, দুর্নীতি দমন কমিশন সম্পদবিবরণী দাখিলের নোটিশ ২০০৭ সালের ১৮ ফেব্রæয়ারি ইস্যু করে। নোটিশের প্রেক্ষিতে ফালু ওই বছর ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য পায়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12