সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

দুদকের তলবি নোটিশকে চ্যালেঞ্জ করে রিট করেছেন ডিএজি রুপা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো তলবি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ডেপুটি এটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রুপা। খবর বাসস।

রোববার (১ নভেম্বর)ডিএজি রুপার পক্ষে তার আইনজীবী হিসেবে সুরাইয়া বেগম হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিট পিটিশন দাখিল করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

রিটে স্বরাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান, দুদকের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান এবং তদন্ত-২) এবং উপরিচালককে (বিশেষ অনুসন্ধান এবং তদন্ত-২) রেসপনডেন্ট করা হয়েছে। রিটে নোটিশের কার্যকারিতা স্থগিত ও রুল জারির আর্জি পেশ করা হয়েছে।

ডিএজি জান্নাতুল ফেরদৌসী রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ অক্টোবর নোটিশ দেয় দুদক। ওই নোটিশে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় তাকে রেকর্ডপত্র/কাগজপত্রসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদক নোটিশে ডিএজি রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক বিতর্কিত ঠিকাদার জিকে শামীমসহ বিভিন্ন আসামীর সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12