সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

থাইল্যান্ডের এক নারীর আকাশে বিমানের ভেতর সন্তান প্রসব

দূরবীণ নিউজ ডেস্ক :
ফাওমকাসিকর্ন নামে থাইল্যান্ডের ২৩ বছর বয়সী এক নারী বিমানে দোহা থেকে ব্যাঙ্কক ফেরার পথে আকাশেই সন্তান প্রসব করেন। তাকে ওই বিমানের কেবিন ক্রু ও নারী যাত্রীদের সহযোগিতা করেন।

বিমানের পাইলট যোগাযোগ করেন কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে। মেডিক্যাল সহায়তা চাওয়া হয়। সেই মতো মঙ্গলবার ভোর ৩ টা ১৫ মিনিটের সময় জরুরি অবতরণ করে বিমানটি। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

এরপর ওই নারীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মা ও শিশু দু’জনেই সুস্থ বলে জানা গিয়েছে। বিমানের ভিতরে সন্তানের জন্মের সাক্ষী থাকায় খুশি অন্যান্য যাত্রী এবং কেবিন ক্রু’রা। তাঁদের কথায়, এমন অভিজ্ঞতা তাদের কাছে এই প্রথম। তাই তারা যে কতটা খুশি, সেটি কথায় বলে প্রকাশ করতে পারবেন না বলেই জানিয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দোহা থেকে ব্যাঙ্কক যাচ্ছিল কাতার এয়ারওয়েজ সংস্থার বিমানটি। ফাওমকাসিকর্ন নামে থাইল্যান্ডের বছর তেইশের ওই তরুণী দোহা থেকে ব্যাঙ্কক ফিরছিলেন। বিমানেই তার প্রসব যন্ত্রণা ওঠে। তখন বিমান নাগপুরে। ব্যাঙ্কক থেকে প্রায় অর্ধেক দূরত্বে।

আপৎকালীন পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে আসেন বিমানসেবিকা এবং কেবিন ক্রু-রা। সকলে মিলে ওই অবস্থাতেই তাঁর সফল প্রসব করান। নাড়ি ছেঁড়ার যন্ত্রণার সঙ্গে সদ্যোজাতের কান্নার শব্দ শুনতে পান ফাওম। যা শুনে বিমানের ভিতরে থাকা অনেকে আনন্দে কেঁদে ফেলেন।

পাইলট বিষয়টি জানতে পেরেই জরুরি অবতরণের অনুমতি চান কলকাতা বিমানবন্দরের এটিসি’র কর্মকর্তাদের কাছে। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করিয়ে জরুরি ভিত্তিতে মেডিক্যাল পরিষেবা দেয়া হয় ওই সদ্যোজাত এবং মা’কে।

কলকাতা বিমানবন্দরের এটিসি’র এক কর্মকর্তা জানিয়েছেন, ভোর ৩টা ৯ মিনিট নাগাদ কাতার এয়ারওয়েজের একটি বিমান, দোহা থেকে ব্যাঙ্কক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য আমরা একটি বার্তা পাই। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার কথাও বলা হয়।

এটিএসের মাধ্যমে পাইলট জানান যে, চিকিৎসার প্রয়োজনেই জরুরি অবতরণ করা হয়। সেই বার্তা পেয়েই তড়িঘড়ি বিমানবন্দরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন কর্মকর্তারা। সেটি করে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা দু’জনকে পরীক্ষা করে দেখেন এবং অবাক হয়ে জানান, কীভাবে মাঝ আকাশে এটি সম্ভব হলো, তা নিয়ে তারা যথেষ্টই বিস্মিত। # সূত্র : বর্তমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12