সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

তৃতীয় দিনে ডিএনসিসিতে ২৮ টি হাসপাতালে বিশেষ মশকনিধন কার্যক্রম

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগরীর বিভিন্ন হাসপাতালে অবস্থানরত রোগি, ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবার সাথে নিয়োজিত অন্যান্যদের ডেঙ্গু রোগে আক্রন্ত হওয়ার ঝুঁকি রোধকল্পে পুনরায় সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রমের শুরু করেছে ডিএনসিসি।

সোমবার (২৪ আগস্ট ) অভিযানের তৃতীয় দিনে বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা উত্তরের মোট ২৮টি হাসপাতালে ডিএনসিসি কর্তৃক এই কার্যক্রম পরিচালিত হয়েছে। একইসাথে বিভিন্ন হাসপাতাল সংলগ্ন নার্সারিতেও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

হাসপাতালগুলো হচ্ছেঃ উত্তরা অঞ্চল-১ এর অধীন ক্রিসেন্ট হাসপাতাল এবং ঢাকা আই কেয়ার চক্ষু হাসপাতাল।
মিরপুর অঞ্চল-২ এর অধীন আধুনিক হাসপাতাল, মেরী স্টোপ প্রিমিয়াম ক্লিনিক, আলোক ডায়গনেস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, ল্যাব এইড ডায়গনেস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, পপুলার ডায়গনেস্টিক সেন্টার, রাড্ডা এমসিএইচএফপি সেন্টার এবং ওজিএসবি হাসপাতাল।

মহাখালী অঞ্চল-৩ এর অধীন শমরিতা হাসপাতাল, ইম্পালস হাসপাতাল, নাক কান গলা ইন্সটিটিউট, থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাদকাশক্তি নিরাময় কেন্দ্র।
মিরপুর অঞ্চল-৪ এর অধীন সেলিনা জেনারেল হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এক্সিম ব্যাংক হাসপাতাল।

কারওয়ান বাজার অঞ্চল-৫ এর অধীন জাতীয় কিডনী রোগ ইনস্টিটিউট শেরে বাংলা নগর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ২৫০ শয্যা টিবি হাসপাতাল শ্যামলী এবং আল-মারকাজুল হাসপাতাল মোহাম্মাদপুর।

উত্তরার অঞ্চল-৬ অধীন রেডিকেল হাসপাতাল লিঃ, উত্তরা হোপ হাসপাতাল এন্ড ডায়গনেস্টিক প্রাঃ লিঃ এবং লুবনা জেনারেল হাসপাতাল।
অঞ্চল-৭ এর অধীন সবুজ বাংলা মেডিকেল উত্তর ফায়দাবাদ এবং আশিয়ান হাসপাতাল।
অঞ্চল-৮ এর অধীন উত্তরখান জেনারেল হাসপাতাল। এই নিয়ে দ্বিতীয় ধাপের কার্যক্রমের এই তিন দিনে ডিএনসিসির অধীন মোট ৯৫টি হাসপাতালে বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হচ্ছে। ঢাকা উত্তরের হাসপাতালগুলোতে আগামীকালও এই মশক নিধন কার্যক্রম চলমান থাকবে। উল্লেখ্য, ডিএনসিসির অন্যান্য এলাকায় মশক নিধনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12