সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ঢাকা মেডিকেলের গেটে করোনা আক্রান্ত মাকে ফেলে পালিয়েছে ছেলে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনায় আক্রান্তে আপন মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে ফেলে রেখে পালিয়ে গেছে ছেলে। এ ঘটনাটি জানাজানি হলে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ওই মা মনোয়ারা বেগম মনিরাকে উদ্ধার করে করোনা ইউনিটে ভর্তি করেছেন।

শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে ঢামেকে করোনা ইউনিটের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আজ দুপুরে খবর পাই যে হাসপাতালের নতুন ভবনের গেটে সামনে এক মাকে তার ছেলে করোনা উপসর্গ আক্রান্ত সন্দেহে ফেলে রেখে গেছেন।

এই নারীর শ্বাসকষ্ট, জ্বর ও গলা ব্যথা হচ্ছিল। পরে তাকে উদ্ধার করে করোনা ইউনিট ৭০২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বেডে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ওই নারীর নাম মনোয়ারা বেগম মনিরা (৫০)। তার স্বামীর শাহজাহান মিয়া। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা । ঢাকায় পরিবার নিয়ে মিরপুর ১ নম্বর কমার্স কলেজের পাশের সালাম নামের এক ব্যক্তির বস্তিঘরে ভাড়া থাকতেন ।

ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে তিনি আরো জানান, সম্প্রতি তিনি শ্বাসকষ্ট, জ্বর ও গলা ব্যথা ভুগছিলেন । এর প্রেক্ষাপটে বাড়িওয়ালা সালাম তার সন্তানদের বলেন, তাকে ওই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যেতে। তার করোনার উপসর্গ দেখা দিয়েছে, বস্তিতে অন্যদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে।

তার পর মনিরার ছেলে মোজাম্মেল সরকার ও বাড়িওয়ালা সালাম দুদিন আগে মনিরাকে হাসপাতালের নতুন ভবনে গেটের সামনে ফেলে রেখে যায় । তারপর থেকে ঝড়-বৃষ্টিতে ভিজে এ নারী এখানেই পড়ে ছিলেন বলে জানান আশপাশের লোকজন। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ক্যাম্প ইনচার্জ জানান, ওই নারীর অবস্থা বেশি একটা ভালো নয়। মনিরার ব্যাপারে জানতে চাইলে ঢামেকে নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বলেন, ওই মহিলাকে ভর্তি করা হয়েছে। তার শ্বাসকষ্টটা বেশি হচ্ছে। এখন তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তিনি আরো দুঃখ করে বলেন, কেমন ছেলেকে গর্ভে ধারণা করেছিলেন এই মা? কেই কি মাকে এ ভাবে কেউ ফেলে রেখে যায়? # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12