সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ডিএসসিসি’র চিরুণি অভিযানের ৩য় দিনে ৪ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ৩য় দিনের চিরুনি অভিযানে মোট ৭১টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পরিচালিত অভিযানে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৪টি মামলা ও সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-১ এর ২১ ও ১৮ নং ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় ও এলিফ্যান্ট রোড এলাকা, অঞ্চল-২ এ ২ নং ওয়ার্ডের পূর্ব গোড়ান এলাকা ও অঞ্চল-৩ এর লালবাগ ও জিগাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ২৭টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নিকট এডিস মশার বংশ বিস্তার উপযোগী অন্য কোন স্থাপনা পরিলক্ষিত হয়নি।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ৬টি স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় এবং ২টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পরিলক্ষিত হয়। এ সময় ২টি মামলা দায়ের ও ৭০০০ টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।

একই সাথে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৩৮টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল দেখতে পান এবং ৭টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে পাওয়া যায়। এ সময় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যে ৭ স্থাপনায় এডিস মশার বংশ বিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া যায় সেই ৭ স্থাপনার মালিককে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করা হয়। # প্রেস বিজ্ঞপ্তি ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12