সর্বশেষঃ
মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয়
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ডিএনসিসিতে মশার বিস্তার রোধে মোবাইল কোর্টে ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায়

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস ও কিউলেক্স মশা এবং ডেঙ্গু বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ১৬টি মামলায় সর্বমোট ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ১০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৪ লাখ ৬০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ২৭ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১৫ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৭ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৬টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৬ লাখ ২১ হাজার টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস ও কিউলেক্স মশা এবং ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” এবং “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12