সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ডা. জোবায়দার অবৈধ সম্পদের মামলা নিয়ে আদেশ ৮ এপ্রিল

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের অবৈধ সম্পদের মামলার বিচারিক কার্যক্রম চলারপক্ষে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আসামির আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে আপিল বিভাগে। তবে আপিল বিভাগ আদেশ না দিয়ে আগামী ৮ এপিল দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করেছেন। পরে এই বিষয়ে ৮ এপ্রিল আদেশের দিন ধার্য করেছেন।

আজ আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জোবায়দার পক্ষে ছিলেন সাবেক অ্যাটনি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।ফাইল ছবি

জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে ডা. জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করা হয়।

পরে ডা. জোবায়দা রহমান ওই মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানান। হাইকোর্ট দুদকসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। একই সঙ্গে মামলার বিচারিক কার্যক্রম স্থগিতাদেশ জারি করেছিলেন।

এদিকে ২০১৭ সালে ১২ এপ্রিল ওই রুলের ওপর বিস্তারিত শুনানির পর হাইকোর্ট রুল খারিজ করে দেন এবং মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার পক্ষে রায় প্রদান করেন।

ওইদিন হাইকোর্ট রায় প্রদানকালে আসামি ডা. জোবায়দা রহমানকে ৮ সপ্তাহের মধ্যে বিচারিক বিশেষ জজ আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন।
এদিকে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন ডা. জোবায়দা রহমান। আজ বৃহস্পতিবার ডা. জোবায়দা রহমানের আবেদনের বিষয়ে শুনানি হয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূনাঙ্গ বেঞ্চে। তবে আদেশের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করেছেন উচ্চ আদালত। /

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12