সর্বশেষঃ
পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হুমায়ূন সাধুর আর নেই

দূরবীন নিউজ প্রতিবেদক :
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চিরদিনের জন্য সাবাইকে শোকসাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হুমায়ূন সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খবরটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সাধুকে ৩ দিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকী লিখেছেন, ‘তুই সময় দিছিলি আমাদের তৈরি হওয়ার। আমরা হয়তো তৈরিও হইছিলাম। কিন্তু মানুষ বোধ হয় কখনোই প্রিয়জনের বিদায়ের জন্য তৈরি হইতে পারে না রে, সাধু!’

শুক্রবার বাদ জুমা রাজধানীর তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদে হুমায়ূন সাধুর জানাজা অনুষ্ঠিত হয়। রহিম মেটাল জামে মসজিদের কবরস্থানে তাঁর দাফন করা হয়েছে।

চট্টগ্রামে জন্ম নেয়া হুমায়ুন সাধু ঢাকায় এসে এক পর্যায়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান। পাশাপাশি লিখতেন, অভিনয়ও করতেন। ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন হুমায়ূন সাধু।

নিজের শরীর ছিল খর্বাকার। এই জীবনের অভিজ্ঞতা নিয়েই লিখেছেন ‘ঊন-মানুষ’ টেলিফিল্মের গল্প। একজন বামন মানুষকে হেয় করা, তাকে নিয়ে সবার তিরস্কার, সমাজে টিকে থাকার কঠিন বাস্তবতা—এসব নিয়েই গল্প। নিজেই অভিনয় করেন সেই চরিত্রে। দারুণ প্রশংসিত হয় টেলিফিল্মটি।

এছাড়া বছর দুই আগে তার অভিনীত ও পরিচালিত ‘চিকন পিনের চার্জার’ নাটকটি ব্যাপক আলোচিত হয়।

২ অক্টোবর শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে স্ট্রোকের অপারেশনের জন্য ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে আবারো অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয় সাধুকে। সেখান থেকে আর ফেরেননি এই নাট্যকার, অভিনেতা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12