সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় দেশের পাঁচটি জেলার শনিবারের (১১ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।

আজ শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডও পৃথক বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে। সময়সূচি অনুযায়ী- শনিবার চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর মাদরাসা বোর্ডের অধীন আলিমে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার আগামীকাল শনিবারের (১১ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসির সঙ্গে আলিম, কারিগরির এইচএসসিসহ (বিএমটি) সব সমমান পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।

পৃথক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের (ডিসি) প্রতিবেদন এবং চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পরীক্ষা স্থগিতের অনুরোধের প্রেক্ষিতে চট্টগ্রাম বোর্ড (সব জেলা) ও চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদরাসা ও কারিগরি বোর্ডের শনিবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।

তবে এদিন দেশের অন্য ৮টি শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া) অন্যান্য জেলার এইচএসসি, আলিম ও এইচএসসিসহ (বিএমটি) সমমানের সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৭০ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী। এ পর্যন্ত চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির কারণে একটি পরীক্ষা না হওয়ায় সেখানে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শনিবারের পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12