সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. উপ-পরীক্ষা নিয়ন্ত্রক করোনায় আক্রান্ত

দূরবীণ নিউজ ডেস্ক :
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলামের করোনায় আক্রান্ত হয়েছে। গত শুক্রবার (২৯ মে ) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সিভিল সার্জন নিয়াজ মোহাম্মেদও বিষয়টি নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮৩।

আরো জানানো হয় , মিকাইল বর্তমানে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তবে তাঁর সমস্যা নেই।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য বলেন, বৃহস্পতিবার মিকাইলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাতে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাঁর শারীরিক অসুবিধা তেমন নেই। তাঁর বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।
মিকাইল জানান, সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর থেকে তিনি তাঁর গোপালগঞ্জ শহরের বাসায় ছিলেন। ঈদের দুদিন আগে কোটালীপাড়ার বাড়িতে আসেন। ঈদের দিন থেকে জ্বর জ্বর অনুভব করেন।

এ নিয়ে গোপালগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ৮ জন, কোটালীপাড়ায় ৩, কাশিয়ানীতে ৩ ও টুঙ্গিপাড়ায় ১ জন। গোপালগঞ্জ জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮৩।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন মারা গেছেন। অন্য ব্যক্তিদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১২৪ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12