সর্বশেষঃ
গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ ও সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় শান্তিপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে এবং আগামীতেও ভালো থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এজন্য শান্তিপ্রিয় মানুষগুলোকে একজোট হয়ে যারা অশান্তি তৈরি করে তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। অশান্তি সৃষ্টিকারীদের সংখ্যা খুব বেশি নয় বলেও তিনি উল্লেখ করেন।

গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়া এবং সেগুলোর কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী হোসেন ফকির পাল্টা প্রশ্ন রেখে বলেন, এই থানাগুলো কাদের জন্য? আপনাদের এই জনগণের জন্য। তা আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা কাজ কীভাবে করবে?

পুলিশের সীমিত জনবল ও জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, দেশে আইন মেনে চলা নাগরিক (ল-অ্যাবাইডিং সিটিজেন) না থাকলে এবং জনগণ পুলিশকে সহযোগিতা না করলে পুলিশের পক্ষে একা কাজ করা কঠিন। উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরেন, এখানে ১০ লাখ লোক আছে, আর একটি থানায় পুলিশ আছে ২০ জন। তাহলে ওই ২০ জনের প্রতি যদি আপনাদের মানসিক সাপোর্ট বা সার্বিক সমর্থন না থাকে, তাহলে তো এরা কাজ করতে পারবে না। এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন যে, তারা এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা চান কি না—জবাবে উপস্থিত সবাই আইনশৃঙ্খলা রক্ষার পক্ষে সম্মতি জানান।

আসন্ন ও চলমান রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অতীতেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে এবং সেগুলোর পরিণতি কী হয়েছে তা সবাই দেখেছে। আসল কথা হলো জনগণ যেটা চাইবে, সরকার সেটাই বাস্তবায়ন করবে।

বক্তব্যের শেষে পুলিশের প্রতি কঠোর অবস্থানে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়ে আইজিপি আলী হোসেন ফকির বলেন, আপনাদের প্রতি আমাদের কোনো এক্সট্রিম অবস্থায় যাওয়া না লাগে, সেইভাবে থাকবেন আপনারা।
# দূরবীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12