সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

গৃহকর্মী হত্যা মামলায় আরো ৩ দিনের রিমান্ডে শিক্ষিকা

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক: 
গৃহকর্মী হত্যা মামলায় রাজধানীর পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফারজানা ইসলামকে আরো ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওই কলেজের একটি আবাসিক ভবনে শিক্ষিকা ফারজানা ইসলামের বাসা থেকে লাইলি আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধারের মামলায় দ্বিতীয় দফা ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) প্রথম দফায় ৪ দিনের রিমান্ড শেষে আসামির বিরুদ্ধে আরো ৭ দিনের রিমান্ডের আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি পুনরায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার (১১ এপ্রিল) আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে কলেজের শিক্ষিকা আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে লাইলি আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিউ মার্কেট থানায় একটি মামলা হয়।

নিহতের মা শ্যামলা বেগম বলেন, লাইলির ফুফুর মাধ্যমে আট মাস আগে এক হাজার টাকা বেতনে তাকে ওই বাসায় কাজে দেয়া হয়। বিভিন্ন সময় আমি দেখা করতে চাইলে দেখা করতে দিত না।

তিনি অভিযোগ করেন, আমার মেয়েকে পিটিয়ে, বিভিন্নভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। থানায় একটি মামলাও করা হয়েছে।
জানা গেছে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চন্দ্রপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার সন্তান লাইলি। বর্তমানে নিউ মার্কেটের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল শিক্ষিকা আবাসিক ভবনের ১/১-এইচ নম্বর বাসার চতুর্থ তলায় থাকতেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12