সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় নতুন ৩৯ ও নতুন আক্রান্ত ২,৯৭৭ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু এবং নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৭ জন। এ নিয়ে সারাদেশে মোট করোনায় আক্রান্ত ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে ৯ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। আজ ব্রিফিং করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক ডা: বায়েজিদ খুরশিদ রিয়াজ।

আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৮টি। শনাক্তের হার ২৩.৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ। মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী সাতজন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৬০৬ জন (৭৮.৮৩%) ও নারী ৭০০ জন (২১.১৭%)।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছরের মধ্যে (১৩ জন), এরপর ৫১ থেকে ৬০ (৯ জন) ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে মারা গেছেন সাতজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৯৫৫ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৭৩৬ জনকে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12