সর্বশেষঃ
পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

কড়াইলে বেদে বস্তিতে পার্লামেন্ট অব দ্য ইউনাইটেড কিংডমের প্রতিনিধি দল

দূরবীণ নিউজ প্রতিবেদক :
পার্লামেন্ট অব দ্য ইউনাইটেড কিংডমর সংসদ সদস্য হেলেন গ্রান্ট কড়াইল বেদে বস্তি এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প এর চলমান কার্যক্রম পরিদর্শনে আসেন। আজ সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি কমিউনিটির মানুষদের সঙ্গে মতবিনিময় সভা করেন। উক্ত মতবিনিময় সভায় নারীর অগ্রযাত্রায় ইউকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

ইনফ্রাস্ট্রাকচার এন্ড হাউজিং এক্সপার্ট ,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জিয়াউল লতিফ গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, বাল্যবিবাহ এবং নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা নারীর অগ্রযাত্রায় অন্যতম প্রতিবন্ধকতা। দরিদ্র বসতিতে এটি একটি বড় ধরনের সঙ্কট। আর্থিক অনটনের কারণে অনেকেই সন্তানের পড়ালেখার খরচ জোটাতে পারেন না।

এছাড়া হয়রানি নির্যাতন এর ভয়ে কন্যা সন্তানকে ঘরে রাখটাও ঝুঁকিপূর্ণ। যে কারণে পরিণত বয়সের পূর্বেই তাদের বিয়ে দিয়ে দিচ্ছেন।
বিশেষ করে করোনাকালে এই সমস্যা আরো বেড়ে গিয়েছে। বাল্যবিবাহ বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

কড়াইলের বেদে বস্তিতেও একই চিত্র লক্ষ্য করা যায়। এর প্রতিকারে পার্লামেন্ট অব দ্য ইউনাইটেড কিংডম এর সংসদ সদস্য হেলেন গ্রান্ট সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রকল্পের আওতায় ওই এলাকায় শিক্ষা ভাতা, ব্যাবসা অনুদান, পুষ্টি সহায়তা এবং শিক্ষানবিশদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যা শিক্ষা গ্রহণ এবং নারী উপার্জনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নির্যাতন ও সহিংসতা কমিয়ে আনতে ভূমিকা রাখছে। এছাড়া সেফ কমিউনিটি কমিটি গঠন করে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে নির্যাতন বন্ধে সামাজিক ও আইনি সহযোগিতা প্রদান করা হচ্ছে।

কমিউনিটির উন্নয়নে অবকাঠামো যেমন হাঁটাপথ, নর্দমা, সৌরবাতি এবং কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে। এ সকল কাজও নারী নেতৃত্বে পরিচালিত সংগঠনের মাধ্যমে করায় দরিদ্র নারী জনগোষ্ঠীর অগ্রযাত্রায় ভূমিকা রেখে চলেছে।

তবে এখনো অনেক হতদরিদ্র মানুষের জন্য সহায়তা প্রয়োজন। এজন্য পার্লামেন্ট অব দ্য ইউনাইটেড কিংডম এর সংসদ সদস্য হেলেন গ্রান্ট ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। একাজে তাদের সহযোগিতা থাকবে বলে উল্লেখ করেন।

আজ ইউএনডিপি, ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এবং বাংলাদেশ সরকার এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কড়াইল বেদে বস্তি এলাকায় চলমান কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা এবং পরিদর্শন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বৃটিশ হাইকমিশন এর ডেভেলপমেন্ট ডিরেক্টর জুডিথ হার্বাটসন্, ইউএনডিপি বাংলাদেশ এর রেসিডেন্সিয়াল রিপ্রেজেনটেটিভ সুদীপ্ত মুখার্জি, প্রকল্পের স্টাফবৃন্দ এবং কমিউনিটি এর নেতৃবৃন্দ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।
# প্রেস বিজ্ঞাপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12