সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

ক্র্যাবের নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

দূরবীণ নিউজ প্রতিবেদক:

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নব নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্র্যাবের বিদায়ী কমিটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এ সময় ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, আবুল খায়ের, সাবেক উপদেষ্টা শেখ নজরুল ইসলাম, সিনিয়র সদস্য শহীদুল ইসলামসহ ক্র্যাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও ক্র্যাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী কমিটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ তাদেও বক্তব্যে ক্র্যাবের সকল কর্মকান্ডে নিজেদের সক্রিয় রাখাসহ যেকোনো প্রয়োজনে ক্র্যাবের উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে ক্র্যাবকে আরও গতিশীল ও আর্ন্তাাতিক পরিমন্ডলে পৌঁছে দেয়া ও অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে নতুন কমিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় ক্র্যাব কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভার কার্যক্রম শেষে অনুষ্ঠানিকভাবে ক্র্যাব কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানানো হয়।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12