সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

ক্রিকেট বাংলাদেশ নারী দলকে হারাল পাকিস্তান

দূরবীন নিউজ ডেস্ক:
বাংলাদেশ নরী ক্রিকেট দলকে ১৪ রানে পরাজিত করেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। পাকিস্তানে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ‘ টি টোয়েন্টির ‘ ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান নারী ক্রিকেট দল।

শনিবার (২৬ অক্টোবর ) লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে পাকিস্তান নারী দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান আসে অধিনায়ক বিসমাহ মারুফ এবং ৩৩ রান আসে উমায়মা সোহেলের ব্যাট থেকে।

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রান করতে সক্ষম হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের হয়ে ৩০ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন রুমানা আহমেদ।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের জাহানারা আলমের বোলিং তোপে ১৫ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। মিডল অর্ডারে বিসমাহ মারুফ ও উমায়মা সোহেলের দৃঢ়তায় প্রাথমিক চাপ সামলায় পাক নারীরা। দলীয় ৭৫ রানের মাথায় বিসমাহকে ফিরিয়ে ৫০ রানের জুটি ভাঙেন লতা মন্ডল। ২৯ বলে ৫ চারে ৩৪ রান আসে বিসমাহর ব্যাট থেকে। শেষ দিকে উমায়মা সোহেলের ৩৩, ইরাম জাবেদের ২১ ও সিদরা নেওয়াজের ১৬ রানের ওপর ভর করে ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান নারী ক্রিকেট দল।

বাংলাদেশি বোলারদের মধ্যে জাহানার আলম ৪টি উইকেট শিকার করেন। এছাড়া পান্না ঘোষ, লতা মন্ডল ও রুমানা আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ নারী দল। মিডল অর্ডারে সানজিদা ইসলামের ১৪, নিগার সুলতানার ১৭ দলের কিছুটা চাপ সামলালেও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।

রুমানা আহমেদের ব্যাট জয়ের আশা দেখালেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা আর সম্ভব হয়নি। ৩০ বলে দুই ছক্কা ও ছয় চারে ৫০ রান আসে রুমানার ব্যাট থেকে। আর পাকিস্তানী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১১২ রানে থামে বাংলাদেশ নারীদের রানের চাকা।

পাকিস্তানী বোলারদের মধ্যে এনাম আমিন ২টি, দিয়ানা বেগ, আলিয়া রিয়াজ, সাদিয়া ইকবাল, কায়নাত ইমতিয়াজ ও বিসমাহ মারুফ একটি করে উইকেট শিকার করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12