সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ক্যাসিনোকান্ডের আরমানের অবৈধ সম্পদের মামলায় দুদকের চার্জশিট

দূরবীণ নিউজ প্রতিনিধি:
ইসমাইল হোসেন সম্রাটের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৯ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের এক সভায় আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট অনুমোদন দেওয়া হয়। কমিশনের অনুমোদনের ফলে যে কোন দিন আদালতে ফরোয়াডিংসহ চার্জশিট দাখিল করবেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ পরিচালক মো. সালাহ উদ্দিন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।

২০১৯ সালের ১২ নভেম্বর আসামী আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে তদন্তে অবৈধ সম্পদের পরিমান অনেক বেশ বেরিয়ে আসে। যারফরে চার্জশিটে ১২ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

অর্জিত অর্থের মধ্যে ১০ লাখ ৬৯ হাজার ৫১৪ সিঙ্গাপুর ডলার বা ৬ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৩৭৯ টাকা সিঙ্গাপুরে পাচারের তথ্য পায় দুদক।
ক্যাসিনো সংক্রান্ত মামলায় অভিযুক্ত আসামি মো. এনামুল হক (আরমান) কর্তৃক বিভিন্ন অবৈধ পন্থায় জ্ঞাত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ এসব সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২ ও ৩) ধারায় চার্জশীট) দাখিলের সুপারিশ করে তদন্তকারী কর্মকর্তা৷ যার পরিপ্রেক্ষিতে কমিশন আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12