সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপে ইসরাইলিদেরকেও স্বাগত জানাবে

দূরবীণ নিউজ ডেস্ক :
ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে আগামী ২০২২ সালে । তবে কাতারের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে তারা আমন্ত্রিত হবে কিনা এই প্রশ্ন নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছিল। সূত্র : জেরুসালাম পোস্ট

কাতার জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে দেশটির সাথে ইসরাইলের শত্রুভাবাপন্ন সম্পর্ক থাকা সত্ত্বেও ছাড় দিতে প্রস্তুত আছে আয়োজকরা। তারা খেলার সাথে রাজনীতি মিশাতে রাজি নয় বলে ইসরাইলিদের জন্য দরজা খুলে দিতে রাজি। ইসপিএনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আয়োজক কমিটির মহাসচিব হাসান আল-থাওয়াদি।

রাজনৈতিক, ঐতিহাসিক ও ধর্মীয় কারণে ইসরাইলের সঙ্গে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ। মূলত ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলি বর্ণবাদী ও নির্যাতনমূলক আচরণের কারণে ইহুদি দেশটির প্রতি বিরূপ মনোভাব রয়েছে আরব দেশগুলোর।

অবশ্য, মিসর ও জর্ডানের সঙ্গে ইসরাইলের শান্তিচুক্তিও আছে। কয়েকটি আরব দেশের সাথেও সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে ইসরাইলের। কিন্তু কাতার এক্ষেত্রে ব্যতিক্রম।

কাতার অব্যাহতভাবে ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। সেই সাথে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে দেশটি। ফলে আসন্ন বিশ্বকাপে দেশটিতে ইসরাইলের ফুটবলপ্রেমীদের আগমন প্রায় অসম্ভব বলেই ভাবা হচ্ছিলো।
কিন্তু বিশ্বকাপের সময়টাতে কঠোর অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে কাতারি সরকার। হাসান আল-থাওয়াদি অন্তত তেমনটাই জানিয়েছেন।
ইএসপিএনের সাথে সাক্ষাৎকারে হাসান আল-থাওয়াদি বলেন, ‘সবাইকে স্বাগতম। আমরা খেলার সঙ্গে রাজনীতির মিশ্রণ চাই না। তবে আমরা আশা করি, ফিলিস্তিনিরাও এখানে আসবে।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12