সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

করোনা উপসর্গ নিয়ে সিনিয়র সাংবাদিক হুমায়ুন সাদেক চলে গেলেন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনা উপসর্গ নিয়ে দৈনিক নয়া দিগন্তের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক ও অর্থনীতি প্রতিদিন-এর বার্তা সম্পাদক হুমায়ুন সাদেক চৌধুরীর মৃত্যু। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

হুমায়ুন সাদেক চৌধুরী সাব এডিটরদের সংগঠন সাব এডিটর্স কাউন্সিলের দুবার নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা, ঢাকার দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, পাক্ষিক পালাবদলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন। মরহুম হুমায়ুন ছিলেন একজন অজাতশত্রু ধরনের সংবাদকর্মী। তিনি জনপ্রিয় শিশু সাহিত্যিক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন।

দাফনের জন্য তাকে গ্রামের বাড়ি বাঁশখালিতে নিয়ে যাওয়া হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।

হুমায়ুন সাদেক চৌধুরীর সর্বশেষ লেখাটি:
ফেসবুকে গত ১৭ নভেম্বর তার শেষ স্ট্যাটাসটি ছিল এ রকম-
চারদিকে কেবল শুনি, ”বাঁচাও, বাঁচাও!!”
কাকে বাঁচাব, কী বাঁচাব?
বন্য প্রাণী বাঁচাও, বাঘ বাঁচাও, সাপ বাঁচাও, কুত্তা বাঁচাও… এমন আরও কত কী।
কোনোটাতেই আপত্তি নেই আমার। বাঁচার ও বাঁচানোর অধিকার সবার আছে।

কিন্তু হতাশ লাগে তখনই, যখন কেউ বলে না, ”মানুষ বাঁচাও!”
পরক্ষণেই ভাবি, কে বলবে ”মানুষ বাঁচাও!” বন্য প্রাণী, বাঘ, সাপ, কুত্তা কেউ তো দল বেঁধে মানুষকে মারতে আসছে না, সারা পৃথিবীতে মানুষ নিজেই নিজেকে মারছে। তাঁকে বাঁচাতে ডাক দেবে কে, আর সে ডাক শুনবেই বা কে!

হুমায়ুন সাদেক চৌধুরীর জন্ম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে; ১৯৬০ সালের ৪ মার্চ। ছোটবেলা থেকে বইয়ের সাথে সখ্য। সেই সূত্রে লেখালেখির জগতে। মূলত শিশুসাহিত্যই ছিল তার অঙ্গন, আরো নির্দিষ্ট করে বললে বলতে হয়, ছড়ার রাজ্যেই তার ছিল প্রধান পদচারণা।

তার প্রথম লেখা ১৯৭৬ সালে ছাপা হলেও প্রথম বই কিশোরকবিতাগ্রন্থ এক কিশোরের মন প্রকাশ হয় তার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পরে, ২০০৯ সালে; অ্যাডর্ন থেকে।# সূত্র- নয়াদিগন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12