সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

করোনার পাশাপাশি ডেঙ্গুর উপদ্রপ বাড়ছে, একদিনেই ১৪ জন হাসপাতালে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আবার বাড়ছে ডেঙ্গু রোগের জীবানবাহি এডিস মশার উপদ্রপ। এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর ই্উএনবির।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই ভর্তি আছেন ৮৪ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৮২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭৩১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত পাঁচটি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা শেষে এর মধ্যে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যানে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জনের মৃত্যু হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12