সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ওয়ালটন ক্র্যাব ক্রীড়া: ম্যারাথনে আশিক ও শুটিংয়ে নিজাম চ্যাম্পিয়ন

দূরবীণ নিউজ প্রতিবেদক:

‘মাদককে বয়কট করুন, খেলাধূলায় সুস্থ জীবন গড়ুন’ এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে ওয়ালটন গ্রুপের সহযোগিতায় ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া প্রতিযোগিতার ম্যারাথন এবং শ্যুটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ক্রাইম রিপোর্টারদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ক্রীড়াবিদরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি ডিসিপ্লিনে অংশ নেয়। ম্যারাথন দৌড়ে যুগান্তরের আহমদুল হাসান আশিক এবং শ্যুটিংয়ে চ্যানেল ২৪ এর রাশেদ নিজাম চ্যাম্পিয়ন হয়েছেন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শীতের সকালে বেশ উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড়ের শুরু থেকে আশিক সবার আগে ছিলেন। বাকীদের মধ্যে লড়াইটা ছিলো রানার্স আপ ও তৃতীয় স্থানের জন্য। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ দৌড়ে বিডি নিউজ ২৪ এর কামাল হোসেন তালুকদার দ্বিতীয় এবং দৈনিক সংবাদের মাসুদ রানা তৃতীয় হন।

 

ম্যারাথনের পর সামান্য বিরতী দিয়ে শুরু হয় শ্যুটিং প্রতিযোগিতা। শ্যুটিংয়ে চ্যানেল ২৪ এর রাশেদ নিজাম ২৩ স্কোর করে চ্যাম্পিয়ন হন।শ্যুটিংয়ে দ্বিতীয় স্থানটিং চ্যানেল ২৪ এর। একই চ্যানেলের শাহরিয়ার আরিফ রানার আপ হয়েছে। আর তৃতীয় হয়েছেন ইউএনবির জাহাঙ্গির আলম।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইববাল বিন আনোয়ার ডন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ক্র্যাবের সাবেক সহ সভাপতি মিজান মালিক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এ সোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান আল মুগনি।

প্রতিযোগিতা সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু।  / প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12