সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ইরানের প্রেসিডেন্ট বললেন, জাতিসঙ্ঘের ইতিহাসে নজির বিহীন ব্যর্থতা আমেরিকার

দূরবীণ নিউজ ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার এ ব্যর্থতা জাতিসঙ্ঘের ইতিহাসে নজিরবিহীন। আমেরিকার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাস করতে আমেরিকা যে ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসঙ্ঘের ইতিহাসে তা নজিরবিহীন।

ইরানের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ, পূর্ব আজারবাইজান ও আরদেবিল প্রদেশে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি একথা বলেন। ইরানের জ্বালানি মন্ত্রণালয় এসব প্রকল্প বাস্তবায়ন করছে।

গত ৪ আগস্ট জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য একটি প্রস্তাব তোলে আমেরিকা এবং তার উপর ভোটাভুটিতে শুধুমাত্র আমেরিকার পক্ষে ডোমিনিকান প্রজাতন্ত্র ভোট দেয়। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ আমেরিকার সমস্ত মিত্র দেশ এবং রাশিয়া ও চীন ওই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়।

প্রেসিডেন্ট রুহানি বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাসে ব্যর্থ হওয়ার আগে জাতিসঙ্ঘের ৭০ বছরের ইতিহাসে কখনো ইরানবিরোধী প্রস্তাব পাসের জন্য আমেরিকাকে এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াতে হয়নি।
কয়েক মাস এভাবে বিশ্বের বিভিন্ন দেশে ভোটভিক্ষা করেও একটিমাত্র দেশের সমর্থন লাভে সক্ষম হয়েছে ওয়াশিংটন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং ইরানের জনগণের দৃঢ় অবস্থানের কারণে আমেরিকাকে পরাজয় বরণ করতে হয়েছে।

এই ব্যর্থতার মধ্য দিয়ে আমেরিকার ইরানবিরোধী সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি।# সূত্র : পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12