সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ইতালির দাবি বিশ্বে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির

দূরবীণ নিউজ ডেস্ক :
বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করছে ইতালি। তারা ঘোষণা দিয়েছে এই ভ্যাকসিন মানুষের শরীরেও প্রয়োগ করা যায়।

রোমের স্প্যালানজানি হাসপাতালে পরীক্ষার পর এটা জানানো হয়েছে যে, ভ্যাকসিনটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে, তা মানুষের শরীরেও করোনা দূর করতে সক্ষম হবে।

ওষুধটি নিয়ে কাজ করা ইতালীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিসের সিইও লুইগি আরিসিচিও ইতালির সংবাদ সংস্থা এএসএনএকে জানিয়েছেন, এ প্রতিষেধকই মানুষের শরীরে প্রথমবারের মতো ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তাদের তৈরি এ প্রতিষেধকই বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত পর্যায়ে রয়েছে।

গবেষকরা ইঁদুরের শরীরে এই প্রতিষেধক প্রয়োগ করে দেখেছেন, এতে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এ ধরনের পাঁচটি ভ্যাকসিন ক্যান্ডিডেট (সরকারি অনুমোদনের অপেক্ষায় থাকা প্রতিষেধক) বিপুল সংখ্যাক অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সেরা দু’টি প্রতিষেধক অনুমোদনের জন্য নির্ধারণ করেছেন গবেষকরা।

তাদের বিশ্বাস, প্রতিষেধকটি এই গ্রীষ্মের পরেই ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে।

বর্তমানে জার্মানি, যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির গবেষণা চলছে। তবে তাদের কোনো প্রতিযোগিতায় যেতে রাজি নন লুইগি। তার কথায়, ‘করোনার সাথে সবাই লড়ছে। আমরা কারো সাথে প্রতিযোগিতা করছি না। বরং সবার সহায়তা পেলেই লড়াই সার্থক হবে।’ সূত্র : আরব নিউজ, সিএনবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12