সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ইজতেমা থেকে পাওয়া শিশু ২টি কার !

smart

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রায় তিন বছর বয়সী ফুটফুটে দূরন্ত দুই শিশু তাদের পিতা- মাতাকে খোঁজছে। আবার তাদের পরিবারের সদস্যরাও হয়তোবা তাদের খোঁজছেন। এই দুই শিশুকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে পাওয়া গেছে।

কিন্তু শিশুরা তাদের ঠিকানা বলতে পারে না। তবে তাদের একজনের নাম সূর্য ও অপরজনের নাম হাফিজাতুল জান্নাত বলতে পারে। সমবয়সী শিশু দুটি গত মঙ্গলবার বিকেলে ইজতেমা ময়দানে খেলা করছিল।

ইজতেমায় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, শিশু দুটি ঠিকানা বলতে না পারায় ইজতেমার মুসল্লিরা মঙ্গলবার বিকেলে এদেরকে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।

বুধবার রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট পাঠানোর সময় এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় যোগাযোগ করা হলে থানার ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, শিশু দুটি থানায় অভিভাবকদের জন্য কান্নাকাটি করছে।

তারা ঠিকানা বলতে পারছে না। শিশু হাফিজা শুধু বাবার নাম হাবিবুর রহমান ও মাতার নাম সাজেদা বলতে পারছে। তাদের অভিভাবকদের সন্ধানের জন্য বিভিন্ন থানায় ইতিমধ্যে ম্যাসেজ দেয়া হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12