সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

আসামিদের উপস্থিতি ছাড়াই জামিন আবেদনের শুনানি হবে

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনাভাইরাস পরিস্থিতিতে আসামিদের শারীরিক উপস্থিতি ছাড়াই দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে জামিন আবেদনের শুনানি চলবে। এক্ষেত্রে কয়েদি আসামিদের কারাগার থেকে আদালতে আসতে হবে না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও সার্কুলারে বলা হয়।

কয়েদি আসামিদের রিমান্ড শুনানির ক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারক আসামিকে দেখতে পারবেন। কারাগার কর্তৃপক্ষ ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করবে।

সোমবার (১২ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশক্রমে হাইকোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী এ বিষয়ে সার্কুলার জারি করেছেন।

এতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, করোনাভাইরাস জনিত (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাগার হতে হাজতি আসামিদের আদালতে হাজির করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখে জামিন শুনানি করতে হবে। অন্যান্যক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করতে হবে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করার নির্দেশ প্রদান করা হলো।

সার্কুলারে বলা হয়, হাজতি আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট কারাগারে ভিডিও কনফারেন্সের লিংক প্রেরণ করে শুনানি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আসামিকে ভার্চুয়ালি দেখে রিমান্ড শুনানি করতে পারবেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12