সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

এপ্রিল থেকে দেশে করোনা ভয়াবহ রুপ ধারনের আশঙ্কা মেয়র সাঈদ খোকনের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী এপ্রিল থেকে দেশে প্রাণঘাতি করোনাভাইরার্স ভয়াবহ রুপ ধারনের আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, দেশী বিদেশী বিশেষজ্ঞদের সাথে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার পর মনটাই মনে হচ্ছে।

রোববার ( ২২ মার্চ) দুপুরে ডিএসসিসির নগর ভবনস্হ ব্যাংক ফ্লোর সভাকক্ষে সিটি কর্পোরেশন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটির জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা জানান।

ওই সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রীফ আহমেদ, ঢাকার উপ সিভিল সার্জন , জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিগন এবং কর্পোরেশনের বিভিন্ন অন্চলের আন্চলিক নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মেয়র সাঈদ খোকন বলেন , প্রবাসীরা অবাধে বিচরন করার মাধ্যমে করোনা ছড়িয়ে দিয়ে ব্যাপক প্রাণহানি ঘটার দৃশ্যপট তৈরি হয়েছে। প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেয়া ছিল মারাত্মক ভুল ।

এ প্রসঙ্গে তিনি সিটি কর্পোরেশন এলাকার করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার বলে মত দেন বস ।

মেয়র সাঈদ খোকন বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও এদের মাধ্যমে এটি যেন আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আক্রান্তদের নজরদারিতে রেখে গোয়েন্দা সংস্থাগুলি কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
একইসাথে হাসপাতালগুলিতে আগত সাধারণ রোগীরা যেন চিকিৎসাসেবা পান এবং করোনা আক্রান্ত রোগীদের ছোঁয়ায় অন্যরা যেন আক্রান্ত না হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখার বিষয়ে হাসপাতালের পরিচালকদের সাথে বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের এখনই বসা উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12