সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় আক্রান্ত , সবার কাছে দোয়া চেয়েছেন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্র পক্ষের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই অ্যাটর্নি জেনারেল একজন মিডিয়াবান্ধব আইনজীবী।

শনিবার (৫ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একইসাথে একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও গণমাধ্যমকে বলেছেন, ‘করোনায় আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চিকিৎসাধীন রয়েছেন। সবার কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।’

অনলাইন নিউজ পোটাল ” দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকম” পরিবারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ করোনা আক্রান্ত  দেশের অন্যান্য রোগীদেরও  দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।

এদিকে এক স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে গত ৪ সেপ্টেম্বর দেশে করোনায় ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪১২ জন হয়েছে। নতুন করে আরো এক হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট তিন লাখ ২১ হাজার ৬১৫ জন করোনায় আক্রান্ত হলো। নতুন করে সুস্থ হয়েছে দুই হাজার ২১১ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ১৬ হাজার ১৯১ জন করোনা থেকে সুস্থ হলো।

স্বাস্থ্য অধিদপ্তর গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ৯৩টি ল্যাবে ১৩ হাজার ৩৬৯টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭৩টি।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত ১৬ লাখ পাঁচ হাজার ১১১ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ২১ হাজার ৬১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12