সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

অবশেষে কিম জং-উন জনসমক্ষে এলেন

দূরবীণ নিউজ ডেস্ক :
অবশেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন প্রায় তিন সপ্তাহ লোকচক্ষুর অন্তরালে থাকার পর জনসমক্ষে হাজির হয়েছেন । ওই দেশের রাষ্ট্রীয় টেলিভিশন গত শুক্রবার এই খবর দিয়েছে। খবরে বলা হয়, কিম রাসায়নিক সার উৎপাদনের একটি কারখানা উদ্বোধন করেছেন।

গত তিন সপ্তাহ ধরে কিমের শোচনায় শারীরিক অবস্থা এমনকি তার মৃত্যুর খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। অনেক পশ্চিমা গণমাধ্যম কিমের সম্ভাব্য উত্তরসূরি নিয়েও নানা বিশ্লেষণ প্রচার করে।

শুক্রবার টেলিভিশনে প্রচারিত খবরে দাবি করা হয়, কিম একটি কারখানা উদ্বোধনের ফিতা কেটেছেন এবং তার চারপাশে সমবেত লোকজন ব্যাপক আনন্দ প্রকাশ করেছে এবং হর্ষধ্বনি দিয়েছে। তবে টেলিভিশনে কোনো ভিডিও ফুটেজ বা ছবি প্রকাশ না করায় এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং-উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়। কিম জং উনকে গত ১১ এপ্রিল সর্বশেষ ক্ষমতাসীন দলের পলিটব্যুরো সভায় অংশগ্রহণ করতে দেখা যায়। # সূত্র : পার্স টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12