সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

‘অন্যের নিরাপত্তায় বৈধ অস্ত্রও ব্যবহার করা যাবে না’

দূরবীন নিউজ প্রতিবেদক :
অন্যের নিরাপত্তায় লাইসেন্স করা বৈধ অস্ত্র ব্যবহার কিংবা প্রকাশ্যে তা প্রদর্শন করলে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নীতিমালার অনুচ্ছেদ ২৫ (ক) অনুযায়ী ‘কোনো ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্তে নিজে বহন/ব্যবহার করতে পারবে। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।’ নীতিমালা লঙ্ঘন করে কোনো কোনো ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’ এর অনুচ্ছেদ ২৫ (গ) অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোনো ব্যক্তি নিজের জন্য ছাড়া অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যক্তিগত নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না।

সেক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে।’ নীতিমালার এই বিধান লঙ্ঘন করে কোনো কোনো ব্যক্তি ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত নিজের নামের আগ্নেয়াস্ত্র বেসরকারি নিরাপত্তা সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসেবে বা অন্য ব্যক্তির দেহরক্ষী হিসেবে নিয়োজিত রয়েছেন।

এই অবস্থায় ‘অস্ত্র আইন, ১৮৭৮’ কঠোরভাবে অনুসরণ এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী হিসেবে বা অন্য ব্যক্তির দেহরক্ষী হিসেবে নিয়োজিত হওয়া থেকে বিরত থাকা এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন না করার জন্য নির্দেশ দেয়া হয় প্রজ্ঞাপনে।

অন্যথায় আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12