সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

অক্ষয়ের নয়া লুক

পরনে লাল শাড়ি, কালো ব্লাউজ, কপালে টিপ, গলায় রয়েছে হার, কানে ছোট দুল, নাকে নাকছাবি। এমনই এক ভিন্ন লুকে দেখা গেল অভিনেতা অক্ষয় কুমারকে। টুইটারে এমন একটি ছবি প্রকাশ করে চমক দিলেন তিনি। আর পূজার আগে অক্ষয়ের এ চমক দেখে ভক্তরা বেশ উত্তেজিত। ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।
ছবিটি টুইট করে অক্ষয় লেখেন, ‘নবরাত্রি মানেই অন্তরের দেবীকে শ্রদ্ধা জানানো এবং নিজের সীমাহীন শক্তির উত্সব, এই শুভ অনুষ্ঠানে আমি লক্ষ্মীরূপে আমার লুক প্রকাশ করলাম।’ অক্ষয় জানান, এই চরিত্র নিয়ে তিনি একইসঙ্গে উত্তেজিত ও কিছুটা ভয়ে আছেন।
গত কয়েকদিন ধরে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানীর ‘লক্ষ্মী বম্ব’ সিনেমার শুটিং নিয়ে জোর জল্পনা চলছে বলিউডে। তামিল হরর সিনেমা ‘কাঞ্চনা: মুনি ২’র রিমেক হলো লক্ষ্মী বম্ব। আর সেই সিনেমারই একটি স্টিল ছবি টুইট করেন অক্ষয়।
প্রসঙ্গত, সময়ের সঙ্গে অভিনেতা এবং মানুষ হিসেবে অক্ষয় কুমার এখন বেশ পরিণত। যা স্পষ্ট হয়ে যায় তার সিনেমা নির্বাচন এবং অভিনয় দক্ষতা দেখলেই।
একদিকে যেমন ‘মিশন মঙ্গল’ এবং ‘প্যাডম্যান’র মতো সিনেমা করছেন, তেমনই হাউসফুলেও তিনি সমান স্বচ্ছন্দ। বর্তমানে অক্ষয়ের আরও একটি সিনেমা নিয়ে বেশ চর্চা হচ্ছে। আর এটি হচ্ছে- ‘লক্ষ্মী বম্ব’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12