সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে একদিনে ২৬ কোটি টাকার দুধ, ডিম ও পোল্ট্রি ভ্রাম্যমাণ বিক্রয়

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা সংকটে খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও পোল্ট্রি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরসমূহ। মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন ।

তিনি আরো জানান, গত ২৭ এপ্রিল প্রাণিসম্পদ দপ্তরসমূহের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে একদিনে দেশের ৮টি বিভাগে খামারিদের উৎপাদিত ২৬ কোটি ৭২ লক্ষ ৫৫ হাজার ৪ শত ৭৬ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রয় হয়েছে।

এর মধ্যে ২৪ লক্ষ ১০ হাজার ৮ শত ৮১ লিটার দুধ, ১ কোটি ১৮ লক্ষ ৮৭ হাজার ২ শত ৮৯টি ডিম এবং ১৫ লক্ষ ৮৬ হাজার ৬ শত ৬২টি পোল্ট্রি মুরগি বিক্রয় করেছে খামারিগণ। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থাপিত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষী, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি সুষম সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সকল জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা প্রদান করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও খামারিদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণের জন্য বলা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12