সর্বশেষঃ
ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয় রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না ইরানে খামেনির জানাজায় জামায়াতের নেতৃত্বে জোটের নেতারা অংশ নিচ্ছন ইরানে খামেনির দাফন অনুষ্ঠানে বিশ্বনেতা-প্রতিনিধিরা অংশ নিচ্ছেন খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন সুখরঞ্জন বালী গুমের সাথে জড়িত সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

পুলিশের সদ্য বিদায়ী আইজি জাবেদ পাটোয়ারী সৌদি আরবে রাষ্ট্রদূত হচ্ছেন

দূরবীণ নিউজ ডেস্ক :
সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশ পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারীকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সন্ধ্যায় এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তিন বছরের চুক্তিভিত্তিক মেয়াদে জাবেদ পাটোয়ারী এ নিয়োগ পাবেন। এই সময়ে তাঁর অবসর-উত্তর ছুটি স্থগিত থাকবে। বুধবার (১৫ এপ্রিল) থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পুলিশের মহাপরিদর্শক হিসেবে জাবেদ পাটোয়ারীর চাকরির মেয়াদকাল মঙ্গলবার শেষ হবে। ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী।

জাবেদ পাটোয়ারী বলেন, মঙ্গলবার দুপুরে তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবেন। এরপর পুলিশের চাকরি থেকে বিদায় নেবেন।

সরকার ইতিমধ্যে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনিও আগামী বুধবার (১৫ এপ্রিল) দায়িত্ব বুঝে নেবেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12