সর্বশেষঃ
ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

করোনা প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি ডিএনসিসির

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এছাড়া আরো কিছু কর্মসূচি গ্রহণ করেছে।

শনিবার (২১ মার্চ) বেলা ১১টায় উত্তরা কমিউনিটি সেন্টারে ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল মোস্তফা সভাপতিত্বে এবং নবনির্বাচিত মেয়র মোঃ আতিকুল ইসলামের উপস্থিতিতে এক সভায় এ সব কর্মসূচি হাতে নেওয়া হয়।

জীবাণুনাশক স্প্রে কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন।
কর্মসূচির মধ্যে রয়েছে;-
প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা। এ কমিটি প্রতিটি ওয়ার্ডে যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা তারা তা মেনে চলছে কিনা নিশ্চিত করবে।

কারো কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলে তিনি যদি তা মেনে না চলেন প্রয়োজনে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা এমনকি বাড়ি সিলড করে দেওয়া হতে পারে। ওয়ার্ডের কোথাও জনসমাগম যেন না হয় তা নিশ্চিত করা।

প্রতিটি ওয়ার্ডে পথচারীদের জন্য সাবান, পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করবে। প্রতিটি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী এবং মশককর্মীগণ রাস্তাঘাটে জীবাণুনাশক তরল ছিটাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা।সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই, সচিব মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এমন মঞ্জুর হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফছার উদ্দিন খান, মোঃ শরীফুর রহমান, মোঃ ফরিদ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, মোঃ শফিকুল, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে আজ শনিবার দুপুর একটায় মহাখালী বাস টার্মিনাল এবং গাবতলী আন্তঃজেলা বাস ছাড়ার পূর্বে বাসের ভেতরে জীবাণুনাশক স্প্রে করার কর্মসূচি উদ্বোধন করা হয়। মহাখালী ও গাবতলী থেকে প্রতিটি বাস ছাড়ার পূর্বে ডিএনসিসি কর্তৃক আবশ্যিকভাবে জীবাণুনাশক দ্বারা স্প্রে করা হবে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12