সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

১১দিনের সফর শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

দূরবীণ নিউজ ডেস্ক :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উরুগুয়ে এবং লন্ডনে ১১ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।  কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে শনিবার (৭ মার্চ) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসস

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছানোর পর রাষ্ট্র প্রধানকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, কূটনীতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচারি, বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিইরা জুনিয়র, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব,পররাষ্ট্র সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এর আগে, রাষ্ট্রপতি মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্ট কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে এবং লন্ডনে কিছু বেসরকারী কর্মসূচিতে অংশ নিতে গত ২৬ ফেব্রুয়ারি উরুগুয়ের উদ্দেশে ১১ দিনের সফরে ঢাকা ত্যাগ করেছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12