সর্বশেষঃ
জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা মির্জা আব্বাসের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গণমাধ্যমকে বলেছেন, অনিয়ম যতই হোক নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি। তিনি বলেন, মাঠ ছাড়ার আত্মঘাতী সিদ্ধান্ত আমরা নেব না।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রী কলেজে ভোট দেয়ার পর বেরিয়ে এসে তিনি একথা বলেন। এসময় তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বিএনপির কাউন্সিলর প্রার্থী মির্জা আসলাম আসিফ উপস্থিত ছিলেন।

গত নির্বাচনে মেয়র পদে ঢাকা দক্ষিণে নির্বাচন করা মির্জা আব্বাস বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠ ছেড়ে দেয়া ছিল আমাদের ভুল সিদ্ধান্ত। আমরা সেখান থে‌কে শিক্ষা নি‌য়ে‌ছি, এবার মাঠ ছাড়ার আত্মঘাতী সিদ্ধান্ত নেব না।

মির্জা আব্বাস ব‌লেন, কেন্দ্র দখলের পরও ভোটের ফল কি হয় তা শেষ পর্যন্ত আমরা দেখব। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচন কেমন হচ্ছে জানতে চাইলে বিএনপির এই নেতা জানান, কোনো কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। বি‌ভিন্ন জায়গায় আমা‌দের লোকজন‌কে মারধর ক‌রে বের ক‌রে দেয়া হচ্ছে। যেসব কেন্দ্রের বাইরে স্বাভাবিক সেখানে ভিতরে অশান্তি। ভোটা‌রের ভোট তারাই দি‌য়ে দি‌চ্ছে।

এসময় বেশ কয়েকটা কেন্দ্রের নাম উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আপনারা এখন যান সেখানে অনিয়ম দেখতে পারবেন যেমন পল্টন, শাহবাগ সেগুনবাগিচা মহিলা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রের কথা জানান তিনি।

বিএনপির দুই কাউন্সিলর প্রার্থীকে মারধর করা হয়েছে জা‌নি‌য়ে তিনি শাহবাগ এলাকার বিএনপির মনোনীত মহিলা প্রার্থীর ওপর হামলার তীব্র নিন্দা জানান।

কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস পুলিশের কাছে অভিযোগ করেন এখানে সরকারদলীয় প্রার্থীসহ বিভিন্ন কাউন্সিলর প্রার্থীদের লোকজন ভোট কেন্দ্রের ভিতর অবস্থান নিয়েছেন। তাদেরকে বের করে দিতে ব‌লেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12