সর্বশেষঃ
ঈদের দিনসহ ৫দিনই বৃষ্টি থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর নাড়ীর টানে গ্রামে ছুটতে মানুষ, সদরঘাটে ১৭৫ লঞ্চে ভাড়ছে ভীড় বৈরি পরিবেশে বিলম্বে চাড়ছে কমলাপুর থেকে ট্রেন টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ২০ লাখ টাকা ভ্যাট নিবন্ধনে বার্ষিক টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

তাবিথের অভিযোগ, ৫৪টি ওয়ার্ডেই ভোট কেন্দ্রে বিএনপির এজেন্ট খাকতে দেয়নি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) নির্বাচনে ৫৪টি ওয়ার্ডের বিএনপির পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ করেছেন ধানের শীষের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তার মনোনিত এজেন্টদের ভোট কেন্দ্রে থাকতে দেয়া হয়নি।

গণমাধ্যম কর্মীদের তাবিথ আউয়াল আরো জানান, ৪৩টি ওয়ার্ডের পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে করেছেন তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাবিথের প্রতিনিধি জুলহাস উদ্দিন এ অভিযোগপত্র জমা দেন।

তাবিথ আউয়াল বলেন, ডিএনসিসির সব ওয়ার্ডের ভোটকেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আমরা এরইমধ্যে ৪৩টি ওয়ার্ডের বিষয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগপত্র জমা দিয়েছি। বাকিগুলোরও পর্যায়ক্রমে দেয়া হবে।

এর আগে সকাল ৮ টা ৫ মিনিটে গুলশান-২ নম্বর সেকশনে অবস্থিত মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেন তাবিথ। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন তিনি।

তাবিথ বলেন, আমাদের এজেন্টদের সকাল থেকে কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। কোথাও কোথাও কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি এজেন্টদের। সরকারি দল সকাল থেকেই ভয়-ভীতি হামলা শুরু করে দিয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) অভিযোগ জানাচ্ছি। আশা করছি ইসি দায়িত্বশীল পদক্ষেপ নেবে। আমরা হাল ছাড়ছি না। মনোবল ভাঙছি না। শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার ঘোষাণা দিয়েছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12