সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ভয়াবহ ভূমিকম্পে  তুরস্কে নিহত ১৮

দূরবীণ নিউজ ডেস্ক :
ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশে । স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে তুরস্কের ইলাজিগের সিভরাইস জেলায় কম্পনটি আঘাত হানে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এছাড় আহত হয়েছে অন্তত ২২৫ জন। খবর নিউ ইয়র্ক টাইমস ।

জানা গেছে, শুক্রবার রাতে ইলাজিগ প্রদেশে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পটি সিরিয়াতেও অনুভূত হয়েছে।

ওই বিপর্যয়ের পর সেখানকার এক বাসিন্দার বলেন, “এটা খুব ভয়ঙ্কর ছিল, আসবাবপত্রগুলো আমাদের উপরে পড়েছিল। আর আমরা ছুটে বাইরে এসেছি। ” মেলাহ্যান্ট ক্যান নামে ৪৭ বছরের ওই ব্যক্তি জানিয়েছেন, যেহেতু তার বাড়িও প্রায় ভেঙ্গেই গেছে, তাই এখন বেশ কয়েকেটি দিন শহরের বাইরের একটি ফার্মহাউসে কাটিয়ে দেবেন।

অন্যদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু বলেছেন, কম্পনের ফলে বেশকিছু বিল্ডিং ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।

যে ১৮ জন মারা গেছে, তাদের মধ্যে ইলাজিগ প্রদেশের ৮ জন, মালাতিয়াযর ৬ জন বাসিন্দা রয়েছে বলে জানা গেছে।

তুর্কি সংবাদ মাধ্যমের বিভিন্ন টিভি চ্যানেলগুলো দেখিয়েছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষজন প্রাণ হাতে করে নিয়ে পালাচ্ছে। আর একটি বাড়ির ছাদেও সে সময় আগুন লেগে যায় বলে খবর।

ভূমিকম্পের পরেই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তারা ভেঙে যাওয়া বিল্ডিং-এর মাঝে কেউ আটকে পড়েছিল কিনা তা খতিয়ে দেখে। জানা গেছে, ভূমিকম্পের পড়ে প্রায় ৬০টি আফটার শক পাওয়া গেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12